নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১৫ সিরিজ বাজারে এনেছে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের ডিরেক্টর আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড বাংলাদেশে অ্যাপল অথোরাইজ্ড রিসেলার ও
অ্যাপল অথোরাইজ্ড সার্ভিস প্রোভাইডার যারা ২০০৮ থেকে অত্যন্ত সুনামের সঙ্গে তাদের
কার্যক্রম পরিচালনা ও পরিষেবা দিয়ে আসছে। চার হাজার ৪৪৪ টাকায় ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক কিস্তিতে আইফোন ১৫
কেনা যাবে এবং প্রতিটি পণ্যে এক বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া
যাবে।
আজ বৃহস্পতিবার থেকে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের শো-রুমগুলোতে
পাওয়া যাবে আইফোন ১৫ সিরিজের ফোনগুলো।










