ওয়্যারেবল অডিও ডিভাইসের মধ্যে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের (টিডব্লিউএস) চাহিদা বাড়ছে। তবে বিক্রি বাড়াতে দাম ছাড়ের কারণে আয় কমে গেছে ২ শতাংশ। টিডব্লিউএসের বাজার নিয়ন্ত্রণে রেখেছিল এন্ট্রি লেভেলের পণ্য। সম্প্রতি কাউন্টারপয়েন্টের টিডব্লিউএস হিয়ারেবলস মার্কেট ট্র্যাকার সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ৫০ ডলার বা এন্ট্রি লেভেল ইয়ারবাডের বিক্রি ১৫ শতাংশ বেড়েছে। বিভিন্ন অঞ্চলে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় ইয়ারবাডের বিক্রি বেড়েছে। ২০২২-এর দ্বিতীয়ার্ধ থেকে চীন কভিড-১৯সংক্রান্ত বিধিনিষেধ কাটিয়ে প্রবৃদ্ধি অর্জন করছে। দেশটিতে সাশ্রয়ীমূল্যের ইয়ারবাডের চাহিদা বেড়েছে। দেশটির এন্ট্রি লেভেল ব্র্যান্ড ঝেংকিবিং ১৪১ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। ভারতের বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে ৫০ ডলারের টিডব্লিউএসের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতে টিডব্লিউএস বিক্রি বছরওয়ারি হিসেবে ৩৪ শতাংশ বেড়েছে। দেশটির বাজারে এন্ট্রি লেভেলের মডেল বাজারজাতের মাধ্যমে বোট, বোল্ট অডিও ও নয়েজ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে।
টিডব্লিউএসের বাজার নিয়ন্ত্রণে এগিয়ে এন্ট্রি লেভেল
ওয়্যারেবল অডিও ডিভাইসের মধ্যে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের (টিডব্লিউএস) চাহিদা বাড়ছে।










