কেনাকাটার বিশেষ সপ্তাহ নিয়ে এল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স ও অনলাইন শপিং প্লাটফর্ম দারাজ। চলতি সপ্তাহে ইনফিনিক্স সুপার ব্র্যান্ড প্যারেডে গ্রাহকদের জন্য থাকছে অফিশিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টিসহ বিশেষ ছাড় ও জিরো পারসেন্ট ইএমআই।
ক্যাম্পেইন চলাকালে ইনফিনিক্সের নোট, হট ও স্মার্ট সিরিজের সব স্মার্টফোনে পাওয়া যাবে আড়াই হাজার টাকা পর্যন্ত ছাড়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ চলাকালে একটি সেলফোন কিনে আরেকটি জিতে নেওয়ার সুযোগ থাকবে। এ সুযোগ পেতে ক্রেতা ও ভক্তদের ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
দারাজে ইনফিনিক্স নোট সিরিজের নোট ৩০ প্রো, নোট ৩০, নোট ১২ প্রো, নোট ১২, নোট ১২ ২০২৩; হট সিরিজের হট ৩০, হট ৩০আই, হট ১২ প্লে এবং স্মার্ট সিরিজের স্মার্ট ৭ মডেলগুলো পাওয়া যাচ্ছে।
এছাড়া আগামী ২০ অক্টোবরের মধ্যে ইনফিনিক্স নোট সিরিজের যেকোনো স্মার্টফোন কিনে লাখপতি হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য নোট সিরিজ ক্রেতাদের আইএমইআই নম্বর ও শপ কোডের মতো কিছু নির্দিষ্ট তথ্যসহ ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি










