বাংলাদেশের সৌর প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কর্মশালার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। রাজধানীর হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারীদের জন্য হুয়াওয়ে সাউথ এশিয়া এ আয়োজন করে।
হুয়াওয়ে বাংলাদেশ ইনস্টলার ওয়ার্কশপ ২০২৩ শীর্ষক এ কর্মশালায় অংশগ্রহণকারীরা অন-গ্রিড ও অফ-গ্রিড সোলার সিস্টেমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন। এতে ৭০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার, সোলার ইনভার্টার ইনস্টলার ও টেকনিশিয়ান অংশগ্রহণ করেন।
হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, ‘বাংলাদেশে শক্তির সহজলভ্যতা, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে সৌরশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির ওপর দেশের নির্ভরতা ও পরিবেশগত অবক্ষয় কমাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিশ্বব্যাপী প্রচেষ্টায় অবদান রাখছে।’
হুয়াওয়ের ইপিসি সহযোগী প্রতিষ্ঠান সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের টেকনিক্যাল সলিউশন ম্যানেজার মুহাম্মদ নাজিবুল আহামেদ বলেন, ‘হুয়াওয়ে বাংলাদেশ ইনস্টলার ওয়ার্কশপ ২০২৩ একটি অনুকরণীয় উদ্যোগ। বিশেষজ্ঞ সেশন, হাতে-কলমে প্রশিক্ষণ এবং অনন্য নেটওয়ার্কিং সুযোগ তৈরির ক্ষেত্রে এই ওয়ার্কশপের এজেন্ডাটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।’










