মাইক্রোব্লগিং প্লাটফর্ম থ্রেডস অ্যাপে ট্রেন্ডিং নাও ফিচার চালু করছে মেটা। এখন থেকে থ্রেডস ব্যবহারকারীদের আলোচিত খবর ও বর্তমানে ট্রেন্ডিং টপিক সম্পর্কে জানার সুযোগ দেবে ফিচারটি। এতে একবারে পাঁচটি ট্রেন্ডিং টপিক দেখানো হবে। আপাতত ফিচারটি শুধু মার্কিন ব্যবহারকারীদের জন্য চালু করা হলেও আগামীতে সবার জন্য ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে মেটা। ট্রেন্ডিং নাও ফিচারটি থ্রেডসের সার্চ পেইজ ও ব্যবহারকারীদের ফর ইউ ফিডে দেখা যাবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক ফিচারটি চালু করে মেটা। খবর ইন্ডিয়াটুডে
থ্রেডস প্লাটফর্মে আসছে ট্রেন্ডিং নাও ফিচার
মাইক্রোব্লগিং প্লাটফর্ম থ্রেডস অ্যাপে ট্রেন্ডিং নাও ফিচার চালু করছে মেটা। এখন থেকে থ্রেডস ব্যবহারকারীদের আলোচিত খবর ও বর্তমানে ট্রেন্ডিং টপিক সম্পর্কে জানার সুযোগ দেবে ফিচারটি।










