সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন এখন বৈশ্বিক প্রযুক্তি খাতের অন্যতম আলোচ্য বিষয়। চীনের সঙ্গে বিরোধের কারণে উৎপাদন ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটি বৈশ্বিকভাবে অচলাবস্থা তৈরি করছে। এ সমস্যা সমাধানে বাইডেন প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্স।
চীনে চিপ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের এক বছর মেয়াদি চুক্তি ছিল। আগামী মাসে এর মেয়াদ শেষ হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব কমার্সডন গ্রেভসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের শিল্পমন্ত্রী ব্যাং মুন কিউ। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার এ দুটি প্রতিষ্ঠান অতিরিক্ত কোনো লাইসেন্স ছাড়াই যন্ত্রপাতি চীনে সরবরাহ করতে পারত।
অক্টোবরে এ চুক্তি বা সুবিধার মেয়াদ শেষ হয়ে গেলে কী পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এমনকি এর ফলে চীনে প্রতিষ্ঠান দুটির উৎপাদনে কোনো প্রভাব পড়বে কিনা সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার শিল্প, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, রফতানি নিয়ন্ত্রণের বিষয়টি সম্পর্কে পরিষ্কার তথ্য দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা চেয়েছেন ব্যাং মুন কিউ।










