জার্মানির এসেনে রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে প্রযুক্তি কোম্পানি ইনফিনিক্স। ব্র্যান্ড ও কমিউনিকেশন ডিজাইন ক্যাটাগরিতে উদ্ভাবনী ডিসপ্লের জন্য এ পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক ব্র্যান্ডিং প্রতিষ্ঠান মুবিয়েন ব্র্যান্ডসের সঙ্গে এ ডিসপ্লে তৈরি করেছে ইনফিনিক্স।
তরুণদের পছন্দকে গুরুত্ব দিতে ২০২২ সালে ব্র্যান্ড ভিজুয়াল আপগ্রেড করার পরিকল্পনা নেয় ইনফিনিক্স। ২০২৩-এর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে সামনে আসে আপগ্রেডটি। এর আওতায় ছিল ব্র্যান্ড পারসোনালিটি, পজিশনিং ও ডিজাইন নীতির উন্নয়ন। এতে আরো ছিল ইনফিনিক্সের তৈরি নতুন ডিজাইনের একটি কাস্টম বহুভাষিক টাইপফেস, নতুন প্রডাক্ট ব্র্যান্ড সিস্টেম ও ওয়েবসাইট।
ইনফিনিক্স মোবিলিটির সিএমও লেক হু বলেন, ‘ব্র্যান্ড ভিজুয়াল আপগ্রেডের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি পাওয়া আমাদের জন্য বেশ আনন্দের। জেন-জি তরুণদের জন্য তৈরি করা আমাদের নতুন ব্র্যান্ড ভিজুয়াল আইডেন্টিটিতে বিভিন্ন সমসাময়িক বিষয় যুক্ত করা হয়েছে।’
রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ছাড়াও ইনফিনিক্সের নতুন ব্র্যান্ড ভিজুয়ালটি গত নভেম্বরে চার ক্যাটাগরিতে ‘ট্রান্সফর্ম অ্যাওয়ার্ডস এশিয়া’ পুরস্কার জিতেছে। ব্র্যান্ড ইভল্যুশন, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, টাইপোগ্রাফি এবং ভিজুয়াল আইডেন্টিটি সম্পর্কিত চারটি ক্যাটাগরিতে পুরস্কার পায় কোম্পানিটি।
জার্মানির রেড ডট জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি আয়োজিত রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড একটি সম্মানজনক আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পণ্য ডিজাইন ও উদ্ভাবনে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয় এ আয়োজনে। — বিজ্ঞপ্তি










