ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন আরেকটি ফিচার নিয়ে কাজ করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এটি পার্সোনালাইজেশনেও সহায়তা করবে। নতুন এ ফিচারের মাধ্যমে প্রোফাইলে একসঙ্গে দুটি ছবি ব্যবহার করা যাবে। খবর গিজচায়না।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ফিচারটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে। প্লাটফর্মটির দাবি নতুন এ ফিচার ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। লিস্টে থাকা কন্টাক্টের ওপর ছবি দেখার সুবিধা নির্ভর করবে এবং এর নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকবে।

প্রাইমারি হিসেবে প্রোফাইলে যে ছবি ব্যবহার করা হবে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কন্টাক্টের জন্য সেটি দেখার সুবিধা দিতে পারবে। অন্য কেউ চাইলেও তা দেখতে পারবে না। অন্যদিকে সেকেন্ডারি বা দ্বিতীয় প্রোফাইল ছবিটি প্রথমটির বিকল্প হিসেবে বাকিদের সামনে আসবে। এর মাধ্যমে মূলত অন্যদের কাছ থেকে প্রোফাইলের মূল ছবি আড়াল করা সম্ভব হবে বলে অভিমত বিশ্লেষক ও সংশ্লিষ্টদের।