পণ্য ও পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিশ্চিতে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। অ্যান্ট গ্রুপও বেইলিং নামের নিজস্ব এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করেছে। চীনের অধিবাসীদের কাছে এআই পণ্য বিক্রিতে সরকারের অনুমোদন পেয়েছে গ্রুপটি। সম্প্রতি কোম্পানিটির এক মুখপাত্র সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যান্য দেশের মতো চীনেও অধিবাসীদের কাছে এআই পণ্য উপস্থাপনের আগে সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। রয়টার্স
চীনে এআই পণ্য বাজারজাত করতে পারবে অ্যান্ট গ্রুপ
পণ্য ও পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিশ্চিতে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।










