কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তৈরি বা এডিট করা ইমেজ ও অন্যান্য কনটেন্ট শনাক্তে নতুন লোগো চালু করেছে অ্যাডোবি। বিবিসি, মাইক্রোসফট, নাইকন এবং ট্রুপিকের মতো অংশীদারদের সহযোগিতায় কনটেন্ট ক্রেডেনশিয়াল নামে একটি শনাক্তকরণ পদ্ধতি তৈরি করেছে কোম্পানিটি। খবর গিজচায়না।

অ্যাডোবি এআইয়ের মাধ্যমে তৈরি করা ছবি, ভিডিও বা পিডিএফ ফাইলের উৎসের তথ্য মেইন ফাইলের মেটাডাটায় যুক্ত করে দেবে। এর মাধ্যমে যাবে ফাইলটি তৈরি বা এডিট করতে কোনো এআই অ্যালগরিদম ব্যবহার হয়েছে কিনা তা জানা যাবে।

নতুন শনাক্তকরণ পদ্ধতিতে ফাইলের প্রাসঙ্গিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাডোবি ফটোশপ এবং প্রিমিয়ারে যুক্ত হয়ে যাবে। মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটরেও এ পদ্ধতি সংযুক্ত করার পরিকল্পনা করেছে। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এমন কোনো অ্যাপ্লিকেশন বা ব্রাউজারে ফাইল দেখার সময় ডান দিকে ওপর সিআর অক্ষরের একটি লোগো দেখাবে। সে লোগোয় ক্লিক করে ইমেজ সম্পর্কিত সব তথ্য দেখা যাবে।