সৌদি আরব প্রো লিগের দল আল-নাসেরে দুই বছরের নতুন চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত তিনি এ ক্লাবের হয়ে খেলবেন। বৃহস্পতিবার তার সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা দেয় সৌদি ক্লাবটি।

২০২২ সালের ডিসেম্বর মাসে রিয়াদের ক্লাবটিতে নাম লেখান ৪০ বছর বয়সী রোনালদো।

জুন মাসে রোনালদোর চুক্তি শেষ হয়ে যায়। তখন থেকেই গুঞ্জন ছিল তাকে নিয়ে। তিনি চলে যেতে পারেন বলে গুঞ্জন ছিল। যদিও থেকেই যাচ্ছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু হলো। একই আবেগ, একই স্বপ্ন। আসো, একসঙ্গে ইতিহাস লিখি।’

আল নাসেরের হয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করেছেন রোনালদো। ক্লাবটিতে খেলে প্রতি বছর ২০ কোটি ডলার আয় করেন পর্তুগিজ সুপারস্টার।