ফিফা ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শনিবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অল-ইউরোপীয় লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল আদায় করে নেয় বর্তমান ইউরোপসেরা পিএসজি।

ডিজায়ার নোনকা-মাহো দুয়ে ৭৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দেয়ার পর জমে ওঠে দ্বৈরথ। উত্তেজনাপূর্ণ ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শেষ দিকে ওসমান দেম্বেলের গোল পিএসজির জয় নিশ্চিত করে দেয়।

শনিবার দিবাগত রাত ২টায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচের বিজয়ীর সঙ্গেই সেমিফাইনালে লড়বে পিএসজি।

এর আগে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ডের চেলসি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। মঙ্গলবার রাত ১টায় প্রথম সেমিতে লড়বে এ দুটি দল। বুধবার রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল ও ১৪ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল।