ফিফা ক্লাব বিশ্বকাপে আজ শেষ ষোলোর অল-ব্রাজিল দ্বৈরথে লাতিন চ্যাম্পিয়ন বোটাফোগোকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠেছে পালমেইরাস। হাড্ডহাড্ডি লড়াইয়ের এ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের খেলায়। পাওলিনহো ১০০ মিনিটের সময় গোল করে পালমেইরাসকে শেষ আটের টিকিট এনে দিয়েছেন।
১১৬ মিনিটে ডাবল হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পালমেইরাসের অধিনায়ক গুস্তাভো গোমেজ। তাতে অবশ্য জিততে অসুবিধা হয়নি তাদের। ২০২৩ সালের পর এই প্রথম বোটাফোগোকে হারাল পালমেইরাস।
শনিবার রাতে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হবে বেনফিকা ও চেলসি। এ ম্যাচের বিজয়ী দল পালমেইরাসের সঙ্গে শেষ আটে লড়বে।










