শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী লুইপা। চ্যানেল আইতে ‘সেরা কণ্ঠ’ নামের রিয়ালিটি থেকে পথচলা শুরু হলেও নিজের গানে, চর্চায় ও নিষ্ঠায় শিল্পী হয়ে উঠেছেন তিনি। নিজের চেষ্টা তাকে একটু একটু করে অবস্থান তৈরি করেছে। এরই মধ্যে নিজেকে অপরিহার্য করে তুলেছেন মিউজিক ইন্ডাস্ট্রির কাছে।

লুইপা নিজের যোগ্যতাতেই নিজ জাত চিনিয়েছেন। ৪ জানুয়ারি শেরাটনে একটি শোতে গান গাওয়া দিয়ে নতুন বছরকে গানে গানে স্বাগত জানিয়েছেন তিনি। এছাড়া তিনি স্পোর্টস অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কারাগার আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। গতকাল তিনি ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। নতুন বছরের শুরুটা স্টেজ শোর মধ্য দিয়ে বেশ ভালোভাবেই শুরু হলো। যে কারণে বেশ উচ্ছ্বসিত লুইপা। এদিকে নতুন বছরে বেশকিছু মৌলিক গান প্রকাশেরও উদ্যোগ নিচ্ছেন লুইপা। তাতে বলা যায় লুইপা ভক্তরা এবার তার কণ্ঠে আরো কিছু নতুন মৌলিক গান পেতে যাচ্ছেন। তাছাড়া গত বছরের শেষপ্রান্তে এসডি রুবেলের সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’তে লুইপা দুটি গান গেয়েছেন।