ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তার বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় কম গুঞ্জন ওড়েনি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। অবশেষে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেতা। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি। গত শুক্রবার জুমার নামাজ শেষে অভিনেতা বিয়ে করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

শামীম হাসান সরকার বলেন, ‘এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’ তবে পাত্রী মিডিয়ার কেউ নন। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এ অভিনেতা।