গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা কাজলরেখা। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে এটি নির্মাণ করেছেন তিনি। অভিনয় করেছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, ইরেশ জাকের, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান প্রমুখ। সিনেমাটি এবার আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গয়। জানা গেছে, মাত্র ২০ টাকা খরচ করে এ প্লাটফর্মে দর্শক উপভোগ করতে পারবেন সিনেমাটি।