বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশালের আয়োজনে আউটার স্টেডিয়ামে বরিশাল ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বরিশালে তারুণ্যের উৎসব উদযাপনে ক্রিকেট টুর্নামেন্ট
বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।










