সালমান খান ও আলিয়া ভাটকে নিয়ে ইনশাল্লাহ নামের একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। কিন্তু তার সে আশা পূরণ হয়নি। ইনশাল্লাহ’র পর তিনি গাঙ্গুবাই কাথিয়াওয়াডি নামের আরেকটি ছবির প্রস্তাব দেন মহেশভাটের কন্যা আলিয়া ভাটকে। সম্প্রতি বানসালি টুইটারে তার নতুন এ ছবি সম্পর্কে এসব তথ্য দেন। টুইটার পেজে বানসালি লেখেন, ‘আপনারা শুনেছেন এমন একটি নাম, কিন্তু আপনারা শোনেননি এমন একটি গল্প।’
অন্যদিকে আলিয়া তার ইনস্টাগ্রামে একটি ভ্যানিটি ব্যাগের ছবি শেয়ার করেছেন, যাতে লেখা আছে গাঙ্গুবাই। তার মানে এটাই, এ অভিনেত্রী তার পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘দেখুন, এ বছর শান্তা আমাকে কী দিয়েছে।’
গাঙ্গুবাই কাথিয়াওয়াডি মুম্বাইয়ের অন্যতম একজন পরিচিত নারী গাঙ্গুবাই কাথিয়াওয়াডির জীবনীনির্ভর ছবি। গাঙ্গুবাই পতিতালয়ের মালিক ও প্রভাবশালী একজন নারী। খুব অল্প বয়সে তিনি পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত হতে বাধ্য হন। এরপর ধীরে ধীরে মুম্বাইয়ে একজন ক্ষমতাবান নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। এস হুসেইন জায়েদের লেখা মুম্বাইয়ের মাফিয়া কুইন বইটি থেকে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
এর আগে এ ছবির গাঙ্গুবাই চরিত্রের জন্য প্রিয়াংকা চোপড়াকে নেয়ার কথা ছিল। পরিচালক বানসালি নিজেই এ কথা বলেছিলেন। ছবিতে পুরুষ চরিত্রের জন্য অজয় দেবগনের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছিল, ‘গত সপ্তাহে অজয় ও বানসালি আনন্দ পণ্ডিতের দিওয়ালি পার্টিতে দেখা করেছিল এবং কয়েক ঘণ্টা নিজেদের মধ্যে কতাবার্তা বলেছিল। অনেকে তাদের একসঙ্গে দেখতে পেলে বানসালি অজয়কে তার অফিসে যাওয়ার আমন্ত্রণ জানান। এর কিছুদিন পরই অজয়কে বাদ দেয়া হয়। বানসালি অজয়কে দুটি ছবির প্রস্তাব দিয়েছিলেন—একটি বায়োপিক, অন্যটি প্রেমের গল্পনির্ভর ছবি বাজু বাওরা। বাজু বাওরাতে তাকে তানসেনের চরিত্রের জন্য বলা হয়েছিল। অজয় গাঙ্গুবাই ছবির চরিত্রটিই পছন্দ করেছিলেন। যিনি গাঙ্গুবাইকে ব্যবসার নানা কলাকৌশল শেখান এবং তার প্রেমে পড়েন।’ গাঙ্গুবাই ছবিটি ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি দেয়া হবে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










