মুক্তি পেয়েছে রবার্ট প্যাটিনসন অভিনীত ‘মাইকি সেভেনটিন’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বং জুন-হো। মুক্তির প্রথম দিন এটি আয় করেছে মাত্র ৭৭ লাখ ডলার। প্রায় ৩ হাজার ৮০৭টি স্ক্রিনিং হওয়ার পরও সিনেমার এ রকম আয় হওয়ার বিষয়টি হতাশাজনক। অনেকে বলছেন, দর্শক সিনেমাটি বুঝতে পারছে না।