ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় নাগরিক টিভির পর্দায় এ অনুষ্ঠান প্রচার হবে। এবারের ঈদের দ্বিতীয় দিন এ আয়োজনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তিনি ১৬ মার্চ বিকালে নাগরিক টিভির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন।

পূর্ণিমা বলেন, ‘তারায় তারায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগল। নিজের চলচ্চিত্র জীবন নিয়েই বেশি গল্প করা হয়েছে। আশা করছি, বিশেষ এ আয়োজন দর্শকের ভালো লাগবে।’

নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘যথারীতি প্রতি বছরের ঈদের ন্যায় এবারো বেশ বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে নাগরিক টিভির বিশেষ অনুষ্ঠানমালা। তারায় তারায় এ বর্ণাঢ্য আয়োজনেরই একটি অংশ। এ আয়োজনে তারকারা তাদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন। প্রত্যেকেই বেশ স্বতঃপ্রণোদিত হয়েই নাগরিক টিভির এ আয়োজনে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক শিল্পীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদের ‘আহারে জীবন’। কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।