ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত সিনেমা কানতারা। এর প্রিকুয়াল ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ নির্মাণের ঘোষণা এসেছিল গত বছর। সম্প্রতি গুঞ্জন উঠেছিল সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। নির্মাণ জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে মুক্তি দেয়া যাবে না এমন বলা হচ্ছিল। কিন্তু গতকাল নির্মাতারা নিশ্চিত করেছেন পূর্ব ঘোষণা অনুসারেই মুক্তি পাচ্ছে কানতারা: চ্যাপ্টার ওয়ার।