জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোন। এবার আসছে সিরিজটির স্পিন-অফ। সিবিএসে প্রচার হবে নতুন সিরিজটি। আর এবারের সিরিজে প্রধান চরিত্র হতে যাচ্ছে কেইসি ডাটন। ভ্যারাইটি জানাচ্ছে, সিরিজের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। মার্চে প্রাথমিক কাজ শেষে শুটিং শুরু হয়েছে কেবল। ১৩টি এপিসোডের পরিকল্পনা করে এগোনো হচ্ছে। ২০২৬ সালের মাঝামাঝি প্রচারে আসতে পারে এটি। ছবি: সিবিআর