ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার তার নায়িকা হয়ে দর্শকের সামনে এসেছেন গায়িকা সাবরিনা পড়শী। আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এর নাম রাখা হয়েছে মনেরই রঙে রাঙিয়ে।
২৩ জানুয়ারি সিলেটের জাফলংয়ে শুটিং শুরু হয়েছে নাটকটির। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। মনেরই রঙে রাঙিয়ে লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একই সঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর।
শুধু অভিনয় নয়, মনে রঙে রাঙিয়ে নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শী।










