আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। এ উপলক্ষে পিভিআর আইনক্স তারা শাহরুখ খানের সিনেমা নিয়ে উৎসব করছে। ৩১ অক্টোবর শুরু হওয়া উৎসব চলবে দুই সপ্তাহ। ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে শাহরুখের সিনেমা। তালিকায় থাকছে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ আরো কয়েকটি সিনেমা।