এবার তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটিই সে রকম। আশা করছি, সবার ভালো লাগবে।’
এদিকে মাহতাব হোসেনের ভাষ্যে, ‘গতানুগতিক নাটকের গল্প নয় এ নাটক, নামেই সেটা বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি। দর্শকের পছন্দ হবে আশা করছি।’ নির্মাতা জানান, নাটকটি ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।










