নতুন বছরের শুরুতেই একের পর এক বিপত্তি ঘটছে বলিউডে। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এখনো আতঙ্কের রেশ কাটেনি। তার মাঝেই এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর আহত অভিনেতা। জানা গেছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র শুটিং করছিলেন অর্জুন। সে সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। এর জেরে শুধু অর্জুন নন, সহঅভিনেতা জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজও আহত হয়েছেন।
ছাদ ভেঙে আহত অর্জুন কাপুরসহ ৬ জন
নতুন বছরের শুরুতেই একের পর এক বিপত্তি ঘটছে বলিউডে। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এখনো আতঙ্কের রেশ কাটেনি।










