থিয়েটারের নাম ব্রডওয়ে। নিউইয়র্কের অন্যতম তারকামুখর জায়গা। রোববার রাতে থিয়েটারে শুরু হয় শেকসপিয়রের ‘ওথেলো’ অবলম্বনে নির্মিত নাটক। প্রধান চরিত্রে রয়েছেন ডেনজেল ওয়াশিংটন, খল চরিত্রে দেখা মিলেছে জ্যাক গিলেনহালের। থিয়েটারের প্রথম দিনই সেখানে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজকে। জেনিফার বলেন, ‘ওথেলো দেখার জন্য আমি বিপুলভাবে উচ্ছ্বসিত।’

ওথেলোর গ্র্যান্ড ওপেনিংয়ে হাজির ছিলেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে ছিলেন কিরণ কালকিন, আরিয়ানা ডিবোস, সিন্থিয়া নিক্সন। ছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন। ভিআইপির আসনে ছিলেন স্যামুয়েল এল জ্যাকসন, আনা উইন্টার, কোলম্যান ডোমিঙ্গো ও আরো অনেকে। শোটি চলবে ১৫ সপ্তাহ ধরে। আসরে জেনিফারকে দেখা গেছে স্কার্ট ও টপ পরা অবস্থায়। তিনি ও তার কন্যা, দুজনই সজ্জিত ছিলেন দামি পাথরে। এমার পরনে ছিল কালো রঙের কোট। চোখে ছিল এক চশমাও।

জেনিফারকে সর্বশেষ দেখা গেছে, মার্কিন মিউজিক্যাল ড্রামা ‘কিস অব দ্য স্পাইডার উইম্যান’। সিনেমাটি পরিচালনা করেছেন বিল কন্ডন, নির্মাণ হয়েছে ১৯৭৬ সালের উপন্যাস ‘কিস অব দ্য স্পাইডার উইম্যান’ নামের উপন্যাস অবলম্বনে। সিনেমায় আরো রয়েছে দিয়েগো লুনা ও তোনাতিয়াহ। সিনেমাটি গত ২৬ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

সূত্র ও ছবি: হলিউড রিপোর্টারস