নির্মাণের পর ফ্রান্সে প্রদর্শিত হয়েছে। এবার দেশীয় দর্শকদের সামনে আসছে চলচ্চিত্রটি। প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। আগামীকাল সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির ‘নুভেল ভাগ’ অডিটোরিয়ামে প্রদর্শিত হবে। এরপর থাকবে দর্শকের সঙ্গে রাফির আলাপচারিতার সেশন।
১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ। এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর হিসেবে বিবেচিত। এছাড়া গত বছর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ও সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে। আয়োজক সূত্র জানিয়েছে, সামনে আরো কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার অপেক্ষায় রয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন। আন্তর্জাতিকভাবে এর পরিবেশনার দায়িত্বে রয়েছে সিনেলিও, যারা এরই মধ্যে দুবাই ও মিসরে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছে।
‘ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ পুরোটাই ড্রোন ক্যামেরা ব্যবহার করে শুটিং করা হয়েছে বলে জানান নির্মাতা। এর কারণ ও উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, ‘একটা ঘোস্ট লাইক পারসেপশন তৈরি করতেই ড্রোন ব্যবহার করা। অদ্ভুত ও ভয়ংকরের মধ্যে এক জাদুবাস্তবতাময় ভিজুয়াল একটা জার্নি তৈরি করতেই এমনভাবে নির্মাণ পরিকল্পনা করি।’
রাফি বলেন, ‘শুধু ড্রোন ক্যামেরায় শুট করা হলেও সিনেমাটোগ্রাফিতে মুন্সিয়ানা দেখিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাজাহারুল রাজু।’
ছবিটিকে এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ বলছেন রাফি। তিনি বলেন, ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর ছবিটি এক্সপেরিমেন্টাল, কিন্তু এর গল্পের গতিময়তাও আছে। আবার এটিকে ডিটেক্টিভ ফিকশনও বলা যায়। এটা এ কারণে বলছি, ডিটেক্টিভ গল্প মানেই মিসিং পারসনকে খোঁজার গল্প।










