আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হচ্ছে নতুন প্রদর্শনী। মোহাম্মদ আসাদুরজামান আসলাম মোল্লার আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর নাম ‘হাজং’। এটি হতে যাচ্ছে তার প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। আজ বিকাল ৪টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউ এজ পত্রিকার সম্পাদক ও লেখক নুরুল কবির এবং মোস্তফা জামান, শিল্পী, সমালোচক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের পরিচালক।
প্রদর্শনীটি হাজং সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা তুলে ধরবে। হাজং সম্প্রদায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ধর্ম, সামাজিক আচার-আচরণ ও প্রথা রয়েছে। হাজংরা হিন্দু ধর্মের মতো একটি ধর্ম অনুসরণ করে, তবে তাদের প্রধান দেবতা শিব।
১৯৪৭ সালে ভারত বিভাজনের পর বেশির ভাগ হাজং জনগণ ভারত অভিবাসী হয় এবং এক সময় তারা জমিদারদের শোষণের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির আন্দোলনে যুক্ত হয়। হাজং সম্প্রদায়ের অনেক নেতৃস্থানীয় সদস্য টঙ্কো, তেভাগা ও হাতি খেদা বিদ্রোহে অংশ নেন। ১৯৬৪ সালে প্রায় ৩০ হাজার হাজং শরণার্থী ভারত অভিবাসী হয়ে যায়। বর্তমানেও বাংলাদেশে হাজং জনগণের সংখ্যা মাত্র ২০ হাজার। তাদের ছবি নিয়েই আসাদুরজামানের এ বিশেষ প্রদর্শনী।
মোহাম্মদ আসাদুরজামান আসলাম মোল্লা, যিনি একজন ফটোগ্রাফার ও থিয়েটার কর্মী। তিনি বর্তমানে নিউ এজ পত্রিকায় কর্মরত। তার ছবি স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। তার প্রধান প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে: কলম্বো আর্ট এক্সপো ২০২৪, ২৫তম জাতীয় শিল্প প্রদর্শনী ২০২৩।
‘হাজং’ প্রদর্শনীটি চলবে ১৮ মার্চ ২০২৫ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত।










