‘লুসিফার’-এর দ্বিতীয় কিস্তি ‘এম্পুরান’। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল পৃথ্বীরাজ সুকুমার পরিচালিত লুসিফার। এবারো তার পরিচালনায় আসছে এম্পুরান। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। আব্রাম কোরেশী চরিত্রে ফিরছেন মোহনলাল। আরো বেশি টুইস্ট, আরো বেশি অ্যাকশন নিয়ে আসছে সিনেমাটি। তার সঙ্গে জানা গেল, এবার আইম্যাক্সে আসছে সিনেমাটি। এক সপ্তাহ পর অর্থাৎ ২৭ মার্চ সারা বিশ্বে মুক্তি পাবে এ সিনেমা।