রাম চরণের অন্যতম ব্যবসাসফল সিনেমা মাগাধিরা। সিনেমাটিকে টপকে যাচ্ছে তারই গেম চেঞ্জার। সিনেমাটি তিনদিনে আয় করেছে ৯৪ কোটি রুপি। একক নায়ক হিসেবে রাম চরণের রঙ্গস্থল আয় করেছিল ১০৭ কোটি রুপি। গেম চেঞ্জার তাও পার করে যাবে বলেই মনে হচ্ছে। যদিও সিনেমার টিম গেম চেঞ্জারের আয় নিয়ে মিথ্যা সংবাদ দিয়েছে বলে অভিযোগও এসেছে।