গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল নে ঝা টু। এখন পর্যন্ত বৈশ্বিক বক্স অফিস থেকে আয় ২১৬ কোটি ডলার। এর মধ্য দিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায়। হলিউডের বাইরে এটাই প্রথম কোনো সিনেমা, যার ঝুলিতে শতকোটি ডলার আয়ের রেকর্ড। এছাড়া ব্যবসাসফল অ্যানিমেটেড সিনেমার জায়গা দখল করেছে আগেই। মুক্তির দুই মাস পরও বিস্ময়কর অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। সূত্র: গ্লোবাল টাইমস