দর্শক-শ্রোতার অনেক দিনের প্রতীক্ষার অবসান হচ্ছে আগামীকাল। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান আসছে। কোক স্টুডিও জানাচ্ছে, এবার থাকছে ছয়টি গান। তারকা-শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও, যা সৃজনশীলতার সীমা আরো প্রসারিত করবে। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘আবারো আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’
কাল থেকে আবারো কোক স্টুডিও বাংলা
দর্শক-শ্রোতার অনেক দিনের প্রতীক্ষার অবসান হচ্ছে আগামীকাল। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান আসছে।










