অবশেষে মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের সিনেমা ‘ইমার্জেন্সি’। অন্য সময়ের তুলনায় বড় ওপেনিং পেয়েছে সিনেমাটি। প্রথম দিনে বক্স অফিসে এটি আয় করেছে ২ কোটি ২৫ লাখ রুপি। গত পাঁচ বছরে এটাই কঙ্গনার সেরা। ২০২২ সালে ‘ধকড়’ আয় করেছিল ১ কোটি ২০ লাখ ও ২০২৩ সালে ‘তেজস’ আয় করে ২ কোটি ২৫ লাখ রুপি।