ঘোষণা হলো ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস। সেখানে সেরা সিনেমার পুরস্কার পেল আনোরা। উইকেডের জন্য সেরা পরিচালক হয়েছেন জন এম চু। সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ডেমি মুর। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গেছে জোয়ি সালদানার ঘরে। অর্থাৎ অস্কারে যারা মনোনয়ন ও আলোচনায় ছিলেন তারাই পুরস্কার পেয়েছেন।