সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে একটি ছবি। পাশাপাশি দাঁড়িয়ে শ্রদ্ধা কাপুর ও অ্যান্ড্রু গারফিল্ড। এছাড়া তাদের হাত মেলানোর ছবিও আছে। তারা কয়েকটি ছবি তুলেছেন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ভারত ও বাংলাদেশের অনেক দর্শক-ভক্ত এ ছবিগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারা বলছেন, এ হলো এক ফ্রেমে স্ত্রী ও স্পাইডার-ম্যান।