থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। ৬৯তম সিনেমাটিই তার শেষ সিনেমা হবে। এর নাম দেয়া হয়েছে জন নায়ক। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। সিনেমা তিনি আর করবেন না। সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। জনতার নেতা চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার পরিচালক এইচ বিনোদ।
বিজয় এখনো দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক। কিন্তু তিনি সিনেমা থেকে বিদায় নিতে চান। কেননা বিজয় মনে করছেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। বেশকিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।
গতকাল থালাপতি বিজয় এক্স হ্যান্ডলে জন নায়কের ফার্স্ট লুক শেয়ার করেন। সেখানে সাদা পোশাক পরা বহু লোকের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










