ছবি নির্মাণের সংখ্যা এবং ছবির প্রভাবের বিবেচনায় ২০১৯ দুনিয়ার নারী নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে বিবেচিত হবে। এ বছর নারী নির্মাতাদের ছবি আয় করেছে ১৭০ কোটি মার্কিন ডলার। বছরের সেরা ১০০ ছবির মধ্যে ১৯ জন নারী নির্মাতার ছবি স্থান করে নিয়েছে।

চলচ্চিত্রের দুনিয়ায় এখনো নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এটা হলিউডের ক্ষেত্রেও সত্য। বলিউডে এখনো নায়িকারা নায়কদের তুলনায় কম পারিশ্রমিক পান, এ নিয়ে অভিনেত্রীরা কথা বলাও শুরু করেছেন। কিন্তু এসব কিছুর মধ্যে ২০১৯ হলিউডে নারী নির্মাতারা চোখ ধাঁধানো অগ্রগতি করে দেখিয়েছেন। বছর শেষে ইন্ডিওয়্যার তা নিয়ে আলোকপাত করেছে।

২০১৮ সালের শেষে ইন্ডিওয়্যারের মূল্যায়ন ছিল, সে বছরের সবচেয়ে বেশি আয় করা ৫০টি ছবির মধ্যে মাত্র দুটি ছিল নারী পরিচালকদের। “২০১৭ সালে ‘ওয়ান্ডার ওম্যান’ (প্যাট্রিসিয়া জেনকিন পরিচালিত) এর বিরাট সাফল্যের পরের বছর এ অবস্থা কেন?” অবশ্য ইন্ডিওয়্যার আশা করেছিল ২০১৯ সালটা নারী নির্মাতাদের জন্য অপেক্ষাকৃত ভালো যাবে। তাদের সে অনুমান সঠিক প্রমাণ হয়েছে। শেষ হতে যাওয়া ২০১৯ নারী নির্মাতাদের জন্য ছিল সফল একটি বছর।


 

নারী নির্মাতাদের রেকর্ড

২০১৯ সালে হলিউডে উল্লেখযোগ্য ১২৫টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ১৯টি ছবি নারী পরিচালকদের। ২০১৮ সালে নারী পরিচালকদের এমন ছবির সংখ্যা ছিল ৪টি। এ হিসেবে এক বছরে কয়েক গুণ বেড়েছে নারী পরিচালকদের অংশগ্রহণ। আর ২০১৭ সালে ছবির সংখ্যা ছিল ৯টি।

গ্রেটা জারউইগের লিটল উইমেন এবং সোফিয়া টাকালের ব্ল্যাক ক্রিসমাস বছরের সবচেয়ে বেশি আয় করা ১০০ ছবির তালিকায় স্থান করে নেবে। সব মিলিয়ে এ তালিকায় এ বছর নারী পরিচালকদের ১২টি ছবি স্থান পাচ্ছে। এ শীর্ষ ১০০ ছবির তালিকায় গত বছর নারী পরিচালকদের ছবির সংখ্যা ছিল মাত্র তিনটি, আর ২০১৭ সালে আটটি।


এ বছর ফ্রোজেন, ক্যাপ্টেন মার্বেল এবং হাসলারস আয়ের খাতায় ১০ কোটি ডলার অতিক্রম করেছে।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে জেনিফার লির ফ্রোজেন টু। ছবিটি যুক্তরাষ্ট্রের বাজারে ৫০ কোটি ডলারের বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ছবিটি ফ্রোজেনের প্রায় ৪৫ কোটি ডলারের আয়কে অতিক্রম করে যেতে পারবে। সব মিলিয়ে ২০১৯ সালে নারী পরিচালকদের নির্মিত ১৯টি ছবি বক্স অফিসে ১৭০ কোটি মার্কিন ডলার আয় করতে যাচ্ছে। এর মধ্যে ক্যাপ্টেন মার্বেল এবং ফ্রোজেন টু-ই আয়ের ক্ষেত্রে সবচেয়ে সফল। তবে এ দুটো ছাড়াই বাকি ১৭টি ছবি ৮০ কোটি