বব ডিলানের বায়োপিকে তারই চরিত্রে অভিনয় করেছেন টিমোথি শ্যালামে। সিনেমাটি এরই মধ্যে দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছে। এবার তিনি বব ডিলানের তিনটি গান গাইলেন। স্যাটারডে নাইট লাইভের মিউজিক্যাল প্রোগ্রামে টিমোথি প্রথমে ‘আউটল ব্লুজ’ ও এরপর ‘থ্রি অ্যাঞ্জেলস’ পারফর্ম করেন। শেষ করেন ‘টুমরো ইজ আ লং টাইম’ দিয়ে।