চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক। তিনি এখন ‘স্যার ক্রিস্টোফার নোলান’। গতকাল তিনি নাইটহুড গ্রহণ করেছেন কিং চার্লসের কাছ থেকে। তার স্ত্রী এমা থমাস পেলেন ‘ডেমহুড’। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোলান বলেন, তিনি দারুণ সম্মানিত এবং এটা তার জন্য বিশেষ। বাকিংহাম প্যালেসের এ অনুষ্ঠানে রাজা জানান, তিনি ওপেনহাইমার পছন্দ করেছেন।