দক্ষিণী পরিচালকের হাত ধরে ফিরেছিলেন শাহরুখ। একই পথে হাঁটলেন সালমান খান। এআর মুরুগাদোস পরিচালনা করেছেন তার সিনেমা ‘সিকান্দার’। এর টিজারে শাহরুখের মতোই নিজের ব্যক্তি জীবন নিয়ে সংলাপ দিয়েছেন সালমান। বলেছেন, ‘শুনলাম অনেকেই আমার পেছনে লেগেছে। এখন শুধু আমার ঘুরে তাকানো দেরি’। টিজারে সালমান ঘুরে দাঁড়িয়েছেন, কিন্তু সিনেমা মুক্তির পর ক্যারিয়ারে তা পারবেন কিনা সেটাই দেখার বিষয়।