আগামীকাল দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে এ বিয়ে। বৃহস্পতিবার মুম্বাইয়ে এক চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অভিনেতা বিয়ের খবরটি নিশ্চিত করেন। আমির যখন সাংবাদিকদের এ সুখবর দিচ্ছিলেন, তখন তার পাশে ছিলেন বড় ছেলে জুনায়েদ খান। বাবার ঘোষণা শুনে তাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারেও বাবার নতুন সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন জুনায়েদ। তিনি বলেছিলেন, ‘গৌরী খুবই আন্তরিক ও মিষ্টি একজন মানুষ। বাবার জন্য আমি সত্যিই খুশি।’
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
নিজের তৃতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন বলিউড অভিনেতা আমির খান।










