কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের অন্যতম সফল, আলোচিত ও গুরুত্বপূর্ণ অ্যালবামের নাম ‘আ মোমেন্টারি ল্যাপস অব রিজন’। প্রথম প্রকাশের ৩২ বছর পর ‘আ মোমেন্টারি ল্যাপস অব রিজন’ আবারো স্বরূপে ফিরছে। পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যালবামটির গানগুলো যুগোপযোগী করে নতুনভাবে গড়ে তোলা হয়েছে এবং এতে ম্যাসনের ড্রাম ও রাইটসের কিবোর্ড বাজানোর পুরো অংশ রিস্টোরড করা হয়েছে।

নতুন এ ভার্সনে অন্য সবকিছুর মতো সাবটাইটেলও থাকছে। এছাড়া এর সাউন্ড আগের চেয়ে আরো বেশি বাস্তবসম্মত করা হয়েছে। অ্যান্ডি জ্যাকসন ব্যান্ডটির প্রকৌশলী, যিনি কাজ করেছিলেন অরিজিনাল মোমেন্টারি অ্যালবামের। তিনিই নতুন করে এর রিমিক্স ভার্সন করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আ মোমেন্টারি ল্যাপস অব রিজনের সাউন্ডকে অনেক বেশি আধুনিক করে ডিজাইন করেছি আমরা।’

শুধু গানের জন্য অ্যালবামটি পিংক ফ্লয়েডের জন্য যে তাত্পর্য বহন করে তা নয়। অ্যালবামটি এমন এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় রেকর্ড করা হয়েছিল, যখন ব্যান্ডটির অন্যতম সহপ্রতিষ্ঠাতা বেজ গিটারিস্ট ও গীতিকার রজার ওয়াটারস দল থেকে বেরিয়ে যান এবং পিংক ফ্লয়েডের নাম ব্যবহার নিয়ে মামলা ঠুকে দেন দলের সদস্য ডেভিড গিলমোর ও নিক ম্যাসনের বিরুদ্ধে। ১৯৮৫ সালে রজার ওয়াটারস পিংক ফ্লয়েড ত্যাগ করেছিলেন।


যদিও মামলা করে খুব বেশি এগোতে পারেননি ওয়াটারস। ১৯৮৭ সালে গিলমোরের নেতৃত্বেই পিংক ফ্লয়েড প্রকাশ করে ‘আ মোমেন্টারি ল্যাপস অব রিজন’, যা বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করে এবং ওয়ার্ল্ড ট্যুরগুলোতেও অভূতপূর্ব সাড়া ফেলে। অ্যালবামটির সহপ্রযোজক ছিলেন গিলমোর ও বব এজরিন।

আ মোমেন্টারি ল্যাপস অব রিজন অ্যালবামের কাজ শেষ করার জন্য বেশ কয়েকজন শিল্পীকে নিয়োগ দিয়েছিলেন গিলমোর। শুরুতে গিলমোর এরিক স্টুয়ার্ট ও রজার ম্যাকগফসহ কয়েকজন গীতিকার  নিয়ে কাজ করলেও শেষাবধি অ্যালবামের গান লেখার জন্য