বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের পর আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। রণবীর সিং ও অক্ষয় খান্নার অভিনয়ে নির্মিত এ মেগা হিট সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছে। সিনেমা ব্যবসা বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।