ক্রিস্টোফার নোলান তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। মহাকাব্যের ভাবধারা নিয়ে নির্মিত হবে ‘দি ওডিসি’। সিনেমাটির একটা অংশ তিনি শুট করবেন সিসিলির গোট আইল্যান্ডে। গবেষকদের মতে, হোমারের মহাকাব্য অনুসারে, এখানেই ঘুরেছিলেন ওডিসিয়াস। ভ্যারাইটির দেয়া তথ্য অনুসারে, এ জায়গায় প্রায় দুই মাস শুট করবেন নোলান।