প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। এ শিল্পীর সুর করা ২১ বছর আগের একটি গান প্রকাশ পেল এবার। কণ্ঠশিল্পী এসআই সুমনের কণ্ঠে শোনা যাচ্ছে এটি। সম্প্রতি শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। এর সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্র।