হৃদরোগের কাছে পরাজিত হয়ে চলে গেলেন অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। নব্বইয়ে বাংলাদেশের ব্যান্ডসংগীতে তিনি ছিলেন পরিচিত মুখ। রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকা এবং অর্থহীনের মতো ব্যান্ডগুলোয় তিনি বাজিয়েছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল, সংগীতশিল্পী রাফা, এলিটা করিমসহ অনেকেই।
বিদায় মিনহাজ আহমেদ পিকলু
হৃদরোগের কাছে পরাজিত হয়ে চলে গেলেন অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু।










