বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। আজ শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সভাপতি নির্বাচনে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের ভোটে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
সহ-সভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান বিজয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর জয়লাভ করেছেন।
এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন।










