অজয় দেবগন অভিনীত সিনেমা রেইড টু। পরিচালক রাজকুমার গুপ্ত। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রেইড’-এর সিকুয়াল এটি। রেইড টু থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ মে। তার আগেই এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। গতকাল অজয় দেবগন সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। সেখান থেকেই জানা গেল রেইডের সঙ্গে যুক্ত হয়েছে ওটিটি প্লাটফর্মটি।