বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে নোরা জানান, মদ্যপ এক ব্যক্তি তার গাড়িকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গাড়ির ভেতরে ছিটকে পড়েন এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পান। নোরা বলেন, ‘আমি এখনো ট্রমাটাইজড।’ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।